IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভুল বোঝাবুঝি হয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন

ভুল বোঝাবুঝি হয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি না দেয়াকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছে বেইজিং। তবে কবে এই অনুমতি দেয়া হবে সে ব্যাপারেও কিছু জানায়নি তারা। খবর এএফপির।

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচওর প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস বলেন, চীন এখনও তাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে প্রবেশের অনুমতি না দেয়ায় তিনি খুবই আশাহত হয়েছেন। তিনি বলেন, ‘দুজন ইতোমধ্যেই তাদের যাত্রা শুরু করেছেন এবং অন্যদেরকে শেষ মুহূর্তে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হয়েছে।’

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জন্য মিশনটি গুরুত্বপূর্ণ বলে তিনি ‘পরিষ্কারভাবে জানিয়েছেন’ বলে উল্লেখ করেন তেদ্রস। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি মিশনটি যত দ্রুত সম্ভব শুরু হোক।’

চীনের এই আচরণের ফলে মনে হচ্ছে করোনাভাইরাসের উৎস সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টাকে দেশটি বাধাগ্রস্ত করতে চায়। উল্লেখ্য, এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে ১৮ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘কোথাও সম্ভবত ভুল বোঝাবুঝি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা জনাব তেদ্রস ও ডব্লিউএইচওকে বুঝতে পারছি।’ ভ্রমণের তারিখ নির্ধারণে দুই পক্ষ এখন আলোচনায় রয়েছে বলেও জানান তিনি।

হুয়া বলেন, ‘আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। আশা করি ডব্লিউএইচও এটি বুঝতে পারবে। আমাদের সবসময়েই নির্বিঘ্ন যোগাযোগের চ্যানেল রয়েছে। হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এ বিষয়ে অনেক বেশি ধারণা করে ফেলা ঠিক হবে না। আমাদের নির্বিঘ্ন যোগাযোগ ও সন্তোষজনক সহযোগিতা রয়েছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, প্রথমদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণা দেয় তখন চীন তাদেরকে স্বাগত জানায়। কিন্তু তারাই এখন বিশেষজ্ঞ দলটিকে ভ্রমণের অনুমতি দিচ্ছে না। ফলে করোনার উৎস খুঁজে বের করার প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত হল।

এমকে/জেআইএম

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031