IMG-LOGO

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘারাণীনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহতদুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনসিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধকুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৪নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিতবাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত, অদম্য নারীদের সংবর্ধনামোহনপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনপুঠিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় মেয়ে শেষবারের মতো দেখলেন মাকেনিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিতমহাদেবপুরে বেগমরোকেয়া দিবস পালিতমহাদেবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতমান্দায় সরকারি রাস্তার ৩০ গাছ কাটার ঘটনায় প্রশাসনের গড়িমসি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতিক: মিলন

ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতিক: মিলন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পুরোধা। তিনিই প্রথম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেইসাথে বাংলাদেশকে একটি তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। শুধু তাইনয় তিনি যুদ্ধ বিধস্তকে দেশকে পুণর্গঠনে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। এরমধ্যে কৃষিখাত ছিলো অন্যতম। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আর দলের প্রতিক নিয়েছিলেন ধানের শীষ।

বিএনপির এই প্রতিক বিএনপি প্রতিষ্ঠাকাল হতেই জনগণের মধ্যে ঐক্যের প্রতিক হয়ে আছে বলে রোববার বিকেলে পবার দর্শনপাড়া ইউনিয়ন ৩ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতা মূলক প্রচারণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সতের বছরে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এছাড়াও গণতন্ত্র ধ্বংস করায় সতের বছরে জনগণ একটা ভোটও দিতে পারেনি। সব ভোট প্রদান করেছে শেখ হাসিনা নিজেই। এজন্য তিনি দিনের ভোট আগের রাতে এবং ভোটারশূন্য কেন্দ্রে নিজেরা ভোট দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করতেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে শুধু এটাই নয় মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এছাড়াও তার দলীয় লোকজনও কমছিলোনা দুর্নীতিতে। সে সময়ে সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করে দেশটাকে গ্রাস করে ফেলেছিলো।

মিলন বলেন, দেশে ঐ সময়ে সকল অপকর্ম আওয়ামী দোসররা করেছে। এছাড়াও আয়নাঘর বানিয়ে হাজার হাজার মানুষ সেখানে নিয়ে অমানষিক নির্যাতন করে হত্যা করেছে। শুধু তাইনয় মিথ্যা, খুন, গুম ও গায়েবী মামলা দিয়ে প্রতিনিয়ত মানুষকে আতঙ্কের মধ্যে রাখতো বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থা যেন আর কোনদিন না আসতে সেজন্য বিএনপি কাজ করছে। বিএনপি ৩১দফা কর্মসূচী দিয়েছেন। এটা বাস্তবায়ন করলে দেশে আর কখনো স্বৈরাচারের উদয় হবেনা।

দর্শনপাড়া ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত কর্মীসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়েজুদ্দিন মেম্বরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ও আজাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুরর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম ও নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড।

আরো উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবুল কালাম সরকার, সভাপতি ইব্রাহিম খান, সাবেক সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক মাওলা বক্স ও কামরুজ্জামান হেনা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, মাহাতাব মেম্বর, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিহাব উদ্দিন, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে.এইচ রানা শেখ ও দর্শনপাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আকমল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30