IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দীর্ঘদিনের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন—অবিলম্বে কার্যকর করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্যখাতের বিভিন্ন শাখায় কর্মরত পেশাজীবীরা। বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একযোগে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিডিপিএ নেতা ও মূখ্য সমন্বয়ক ফারুক হোসেন, এমটিএফ মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি আল মামুন, এমটিএফ ফোরামের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, এমটিএফ ফোরামের অর্থ সম্পাদক আব্দুস সামাদ, এমটিএফ ফোরামের সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক আব্দুল ওয়াহাব, বিএমটিএ সভাপতি ও সমন্বয়ক রেজাউল করিম সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন এবং ক্যাডার কাঠামো সংস্কারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

কর্মবিরতির কারণে সকালে কয়েকটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও জরুরি ও ইনডোর সেবা চালু রাখা হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031