IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিএনপির নিহত নেতার পরিবারের পাশে ব্যারিস্টার কায়সার

বিএনপির নিহত নেতার পরিবারের পাশে ব্যারিস্টার কায়সার

ধূমকেতু নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে গিয়ে সমবেদনা ও কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার সকালে নিহত জাহাঙ্গীর আলমের কবরস্থান জিয়ারত করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ওই নেতা। এ সময় তিনি নিহতের পরিবারের দায়িত্ব নেয়ার কথা জানান।

নিহত জাহাঙ্গীর আলমের সহধর্মিণী ও বৃদ্ধা মায়ের হাতে তিন লাখ ২৫ হাজার টাকার পোস্টাল অর্ডার তুলে দেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সোলায়মান হক, ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূল, সদস্য সচিব শেখ রবিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news