IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগাতিপাড়া প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

বাগাতিপাড়া প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী নারী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত ওই নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে মৌসুমী খাতুনের বড় ভাই মাহাবুর ইসলামের সঙ্গে ওইদিন সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পাপ্পি ওই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলীকে নিয়ে মাহাবুরকে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় মাহাবুরের বোন মৌসুমী খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই।

সংবাদ সম্মেলনে মৌসুমীর ভাই মাহাবুর ইসলাম বলেন, ‘এ ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।’ অন্যদিকে মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো কথা না বলে ফোনটি কেটে দেন অভিযুক্ত নয়ন আলী। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031