IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> টপ নিউজ >> চাকরি >> দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১১৮ পদে নিয়োগ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১১৮ পদে নিয়োগ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ১৮৮টি পদে নিয়োগে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৯ জানুয়ারি ২০২৬।

পদের নাম ও বিবরণ—

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক্যাশিয়ার

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক)

পদসংখ্যা: ১৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত টিঅ্যান্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১১৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. সার্ভেয়ার

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. গাড়িচালক

পদসংখ্যা: ১১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীণ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার তিন বছরের অভিজ্ঞতা।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা—

১ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন।

আবেদন ফি—

১–৬ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৭ ও ৮ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০টা।

আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ জানুয়ারি ২০২৬, বিকেল ০৫:০০টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31