IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা: কারাদণ্ড ১ জন

বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা: কারাদণ্ড ১ জন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মূল্যবান টপসয়েল কেটে নেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুই দফা অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১২ জানুয়ারি ) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দফার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ফসলি জমিতে অনুমোদনহীনভাবে পুকুর খনন করে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের প্রস্তুতি চলছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় পুকুর খননে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) গাড়ি অকেজো করে দেওয়া হয়।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর, বিগোপাড়া এলাকায় দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়। সেখানে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে টপসয়েল কাটার দায়ে শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামের রফিকুল ইসলামকে (৩৬) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। টপসয়েল অপসারণের কারণে জমিতে ফসল উৎপাদন কমে যায়, সেচ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় এবং আশপাশের জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং খাদ্য উৎপাদনও হুমকির মুখে পড়ে।

তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন এবং টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31