IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> বিনোদন >> বলিউড থেকে কি আনুশকা বিদায় নিলেন ?

বলিউড থেকে কি আনুশকা বিদায় নিলেন ?

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন ছিল রোববার (১১ জানুয়ারি)। তার জন্মদিনে আনুশকা পুনরায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। জানিয়েছেন, মাতৃত্ব কীভাবে তার জীবনকে পাল্টে দিয়েছে।

২০২১ সালের ১১ জানুয়ারি মেয়ে ভামিকাকে জন্ম দিয়েছিলেন আনুশকা শর্মা। তারপর থেকেই কার্যত নিজের কাছ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্বামী এবং সংসার— এই দুটি মিলেই এখন আনুশকার জীবন।

মাতৃত্বের পর নিজের পরিবর্তিত জীবনের কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমের একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন—মাতৃত্বকে তোমায় বদলে দিতে দাও, তোমার এই নতুন রূপের দায়িত্ব নাও তুমি। পুরোনো জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চাদের সঙ্গে নতুন জীবনের মজা নাও। ক্লান্ত চোখ এবং একটি পরিপূর্ণ হৃদয়, যার কথা কখনো কেউ উল্লেখ করেনি, সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে।

আনুশকা আরও লিখেছেন— মাতৃত্ব একটি বৈপরীত্য ঘটনা, যেখানে ভালোবাসা ও ক্লান্তি, বেড়ে ওঠা এবং স্থগিত সবকিছুই পাশাপাশি বাস করে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তই আমাদের নিজেদের গঠন করতে সাহায্য করে।

অভিনেত্রী বলেন, আমি আর এমন কোনো সংস্করণে ফিরে যাব না, যে তোমাকে চেনে না। আমার সন্তান। ১১ জানুয়ারি ২০২১, (লাল হৃদয়ের ইমোজি)।

এ পোস্টের মাধ্যমেই যে নিজের অভিনয়জীবনের অবসর ঘোষণা করে দিলেন আনুশকা, সেটি মোটামুটি অনুমান করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন আনুশকা শর্মা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন আনুশকাও।

আনুশকা চিরকাল এমন একটি জীবন চেয়েছিলেন যেখানে তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন। একটু ব্যস্ততম জীবনের থেকে তিনি এমন একটি জীবন সবসময় বেছে নেওয়ার কথা বলেছিলেন, যেখানে থাকবে না কোনো ব্যস্ততা, শুধুই সন্তানদের সময় দিতে পারবেন তিনি। আর সেই স্বপ্নপূরণই করেছেন আনুশকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31