IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে বন্ধ হচ্ছে না রং,আটা,চিনি ও ক্যামিকেলের মিশ্রণে খেজুর গুড় তৈরী

চারঘাটে বন্ধ হচ্ছে না রং,আটা,চিনি ও ক্যামিকেলের মিশ্রণে খেজুর গুড় তৈরী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বন্ধ হচ্ছে না কাপড়ে ব্যবহৃত রং,আটা,চিনি ও এক ধরণের ক্যামিকেল দিয়ে খেজুর গুড় তৈরী। এসবের মিশ্রণ ঘটিয়ে শীত মৌসুমের ব্যাপক চাহিদা সমপন্ন খেজুর গুড় তৈরীতে মানবদেহের জন্য ক্ষতিকারক ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নেই কায্যকর কোন ব্যবস্থা। ফলে দিনের পর দিন,মাসের পর মাস ,বছরের পর বছর ধরে চারঘাটসহ আশে পাশের উপজেলায় দেদারছে তৈরী হচ্ছে ভেজাল খেজুর গুড়। তবে প্রশাসনের দাবি সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানা করা হচ্ছে। তবে প্রশাসনের দাবির সঙ্গে দ্বীমত করে স্থানীয়রা বলছেন ঢাক ঢোল পিটিয়ে লোক দেখানো অভিযানে বন্ধ হচ্ছে না এসব অবৈধ কর্মকান্ড।

সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুম শুরু থেকেই ব্যপক চাহিদা খেজুর গুড়ের। আর এই চাহিদাকে পুজি করে এক শ্রেণীর গুড় প্রস্তুতকারীরা কয়েক কেজি খেজুর রসের সঙ্গে চিনি, আটা, রং ও এক ধরণের ক্যামিকেলের মিশ্রণ ঘটিয়ে তৈরী করছেন ভেজাল খেজুর গুড়। গুড়ের চেয়ে চিনির দাম তুলনা মুলক কম হওয়ায় এ বছর ব্যাপক ভাবে এমন অবৈধ কর্মকান্ড পরিলক্ষিত হচ্ছে। আর এসব ভেজাল খেজুর তৈরীতে ও বিক্রিতে নেই কোন বাধা বিপত্তি। গুড়ে ভেজাল জেনেও এক শ্রেণীর অনলাইন ব্যবসায়ীরা কোন কিছুর তোয়াক্কা না করে এক নম্বর খাটি খেজুর গুড় বলে গ্রাহকদের কাছে বিক্রি করছেন ভেজাল খেজুর গুড়। এতে চরম ভাবে প্রতারিত হচ্ছেন দেশের বেশীর ভাগ গুড় গ্রাহকরা।

রাওথা এলাকার খেজুর গুড় প্রস্তুতকারী সেতাব আলী জানান, বর্তমানে খেজুর রস জ্বাল দিয়ে শক্ত খেজুর গুড় তৈরী করা কঠিন। তাই অনেকেই অনিচ্ছাকৃত ভাবে চিনি দিচ্ছে। আবার অনেকে খেজুর গুড়ের চাহিদাকে পুজি করে অল্প দামে চিনি কিনে দেদারছে মিশাচ্ছে চিনি। বর্তমান বাজারে ১ কেজি চিনির দাম ১০০ টাকা। আর খেজুর গুড় ১ কেজির দাম ১৭০ টাকা থেকে ২০০ টাকা। ফলে অধিক লাভের জন্যও অনেকে মোচ্ছেন চিনি। অপর দিকে প্রকৃত খেজুর গুড়ের রং আনতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, আটা ও এক ধরণের ক্যামিকেল।

নিমপাড়া ইউনিয়নের প্রবীন রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ হিরু জানান, আগে খেজুর গুড়ের যে আলদা ঘ্রান ছিল, এখন আর সেটা নেই। চিনি এখন সকল বাড়ীর খেজুর গুড়েই মেশাচ্ছে। তবে রং, আটা ও ক্যামিকেল মিশ্রণ ঠেকানো যাদের দায়িত্ব তারা থাকেন সব সময় উদাসিন। দুএকটি অভিযান চোখে পড়লেও কাজের কাজ কিছুই হয়না। ফলে প্রশাসনের অভিযান শুধুই নামেই স্বীমাবদ্ধ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বলেন, আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করেছি। ভেজাল গুড় প্রস্তুতকারীদের ভ্রাম্যমানে জরিমান্ াকরা হয়েছে। এ অভিযান ধারাবাহিক ভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31