IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো

বাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, অনুমোদনহীনভাবে ফসলি জমিতে পুকুর খননের উদ্দেশ্যে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।

পরিবহনের সুযোগ না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে টপসয়েল কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হন। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। এছাড়া কৃষিজমিতে অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেচব্যবস্থা ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে—যার দায়ভার শেষ পর্যন্ত কৃষকদেরই বহন করতে হয়।

উল্লেখ্য, একই স্থানে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল। সে সময় পাঁচজন অপরাধীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

তিনি জানান, কৃষিজমি রক্ষা ও কৃষকের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31