ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের সেলিম রেজা (৩৪)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এএসআই(নিঃ) মোঃ হাসান আলী সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সেলিম রেজার বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করে।
এ সময় সেলিম রেজাকে আটক করা হয়। অপর দুইজন পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে আরও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান বাসির বলেন, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


