IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশ

বিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গত-১২ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনি এলাকা-৫২ (রাজশাহী-১) এর নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোছাঃ কামরুন নাহার এই আদেশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা গেছে যে, বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিক্সা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং ধানের শীষ সম্বলিত ফ্ল্যাগ বিতরণ করেছেন। এই কর্মকাণ্ডটি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রার্থীর এই কার্যক্রমকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামী ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:২০ ঘটিকায় তাকে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31