ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইনের শিকার আরও ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।
তাদের মধ্যে ৩ জনের বাড়ি খুলনা ডুমুরিয়া, ১ জনের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা ও অন্যজনের বাড়ি একই জেলার মনিরামপুর উপজেলায়।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বুধবার সকালে তারা চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইনের শিকার হয়ে উপজেলা সদর রহনপুর হয়ে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছিল।
পুলিশ সংবাদ পেয়ে তাদের আটক করে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।প্রসঙ্গত: বুধবার সকালে একই সীমান্ত দিয়ে পুশইনের শিকার আরও ১৭ জনকে বিজিবি আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।


