,ধূমকেতু প্রতিবেদক : বেগম জিয়া দেশের মানুষের জন্য কোন অপশক্তির কাছে মাথানত ও আপস করেননি। তিনি একদিকে স্বামী ও সন্তানহারা, অপরদিকে কারাগারে থাকার সময় তার মা ও বোন মারা গিয়েছিলেন।ওয়ান ইলেভেনের সময় তার সন্তানদের আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিল। সে সময় তাকে সন্তানদের নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। শুধু তাই নয় বর্তমান বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমানকে অমানবিক নির্যাতনের ভিডিও এবং অডিও তাকে দেখানো এবং শোনানো হতো। সেই সাথে বলা হত আপনি দেশ ছেড়ে না গেলে আপনার সন্তানদেরকে হত্যা করা হবে। সে সময় তিনি বলেছিলেন আমার দেশের বাইরে কিছু নাই। আর আমার শুধু দুই সন্তান নয় এ দেশের সকল মানুষ আমার সন্তানের মত। অতএব এ দেশ সেরা আমি কোথাও যাবো না। বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যারা এই দোয়ায় উপস্থিত হয়েছেন তাদেরকে বিএনপির এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি তাঁর নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন। সেইসাথে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোকে হারিয়েছে। এত কিছুর পরেও তিনি দেশবাসীকে ছেড়ে যাননি।
শেষ অবধি তিনি তাঁর জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন বলে পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দর্শন পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে তিনি জন্ম গ্রহন করেছিলেন। আর ১৯৬০ সালে তাঁর মেজর জিয়াউর রহমানের সাথে মাত্র পনের বছল বয়সে বিয়ে হয়েছিলো। আর ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে মেজর জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধে অবতীর্ন হয়েছিলেন। সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিলো। সেনা সদস্য যাদের বাড়িতে আছে, আর সেই সদস্য যদি যুদ্ধে যায় তাহলে ঐ পরিবারের সদস্যদের অবস্থাটা কি হয় তা ঐ পরিবারের সদস্যরাই জানেন। বেগম জিয়া তখণ থেকেই তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। মাত্র বিশ বছর বয়সে তিনি কঠিন সময় পার করেছেন। একজন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা যদি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন। তাহলে সেই সদস্যর কি অবস্থা হতে পারে তা সবাই অনুমান করতে পারে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দর্শন পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মাস্টার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।


