IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : কুষ্মাণ্ডের সাধারণ অর্থ কুমড়া, কুমোড় বা কাঁকুড়। এটি কর্কোটিকা, শসা জাতীয় লতাফল। যা সাধারণত বাড়ির চালে ও মাচায় চাষ করা হয়। আর অকাল কুষ্মাণ্ডের ব্যুৎপত্তিগত অর্থ অকালে বা অসময়ে উৎপন্ন কুমড়া হলেও প্রবাদ প্রবচনে ব্যবহৃত হয় অপদার্থ,অকর্মণ্য, মূর্খ ও অকেজো হিসেবে। তবে অকালে উৎপন্ন কুষ্মাণ্ড অকেজো হলেও পাকালে বেশ দাম আছে। কারণ একেকটি পাকা কুমড়া বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

সম্প্রতি নওগাঁর নিয়ামতপুরে এমন ভ্রাম্যমাণ পাকা কুমড়া ক্রেতাদের দেখা পাওয়া গেল। মো. রানা ও আব্দুল মান্নান নামের দুজন ব্যবসায়ী অটোরিকশা গাড়িতে করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পাকা কুমড়া কিনছেন।

আলাপচারিতায় জানা গেল, এই পাকা কুমড়া মোরব্বা ও ‘কুমড়া বড়ি’ তৈরির জন্য বেশ চাহিদা আছে। তাঁরা জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে পাকা কুমড়া কিনেন। তিন বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন সকাল বেলা অটো গাড়ি নিয়ে বের হন। বিক্রেতাদের মনোযোগ আকর্ষণে গাড়িতে লাগানো থাকে মাইক। সারাদিন বিভিন্ন এলাকা থেকে কুমড়া কিনে মান্দা উপজেলার সতীহাট এলাকায় মোকামে মজুদ করেন। সেখান মজুদ করার পর ট্রাকে করে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি এলাকায় পাঠান। সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কিছু কুমড়া ‘বড়ি’ তৈরির জন্য এলাকার লোকজন কিনে নেন।

মো. রানা জানালেন, সারাদিনে বিভিন্ন এলাকা ঘুরে ১৫০ থেকে ২৫০ টা কুমড়া কিনতে পারেন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এ পাকা কুমড়ার কেনাবেচা চলে। সবচেয়ে বেশি কুমড়া পাওয়া সাপাহার উপজেলায়। তারপরে রয়েছে নিয়ামতপুর। আকার ও মানভেদে একটি পাকা কুমড়া ২০-১০০ টাকায় কেনেন।

আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান জানালেন, বিভিন্ন এলাকা থেকে পরিবহনের সময় কিছু কুমড়া ফেটে যায়, কিছু কুমড়া মোকামে পচে যায়। অনেক সময় বুঝতে না পেরে পচা কুমড়া কিনে ফেলেন। সেক্ষেত্রে ‘লস’ লেগে যায়।

২০টি কুমড়া বিক্রি করলেন গৃহবধূ ধবলী রানী। তিনি জানালেন, ‘বাড়ির চালে ও আশেপাশে অনেক কুমড়া হয়েছিল। কিছু কাঁচা অবস্থায় বিক্রি করেছি। আর কিছু পাকা ছিল। আজকে বিক্রি করলাম। ভালোই দাম পেলাম।’ বাড়ি থেকেই বিক্রি করতে পারায় বাজারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়না বলে জানালেন।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার গৃহবধূরা বাড়ির চালে কুমড়া চাষ করে পরিবারের সবজির চাহিদা পূরণ করে কাঁচা ও পাকা কুমড়া বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। পারিবারিক ও বাণিজ্যিকভাবে উৎপাদনকারী কুমড়া চাষীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে বলে জানান।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল বলেন, গ্রামাঞ্চলের গৃহবধূরা বাড়ির চালে এই কুমড়া চাষ করেন।কেউ কেউ পতিত ও অনাবাদি জমিতে মাচা করে চাষ করে সবজি উৎপাদনে ভালো ভূমিকা রাখছেন। এর কচি পাতা ও ডগা শাক হিসেবে রান্না করে খাওয়া যায়, ফুলের বড়াও বেশ সুস্বাদু। কাঁচা কুমড়ার পাশাপাশি পাকা কুমড়াও বিক্রি করছেন গৃহবধূরা। অনেকে মাষকলাইয়ের ডাল দিয়ে সুস্বাদু কুমড়া বড়ি তৈরি করে বিক্রি করছেন। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তাঁরা। উপার্জনের বাড়তি উৎস কুমড়া চাষে সকলকেই আহবান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31