IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> বিনোদন >> বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাস

বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাস

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তারা সুতারিয়ার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে বীরের রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্টের পর থেকেই জল্পনা তুঙ্গে। আর এবার তারার সাম্প্রতিক আচরণ সেই জল্পনায় যেন আরও খানিকটা আভাস পাওয়া গেল।

একসময় হাত ধরাধরি করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত তারা ও বীরকে। বিশেষ করে বিমানবন্দরে তাদের একসঙ্গে যাতায়াত ছিল নিত্যনৈমিত্তিক। কিন্তু সম্প্রতি সেই ছন্দে ভাঙন। এদিন বিমানবন্দরে একাই ধরা দিলেন তারা সুতারিয়া। ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হলেও অন্য দিনের মতো হাসিমুখে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকি ক্যামেরার দিকেও সরাসরি তাকাননি তিনি। সামান্য হাত নেড়েই দ্রুত সেখান থেকে চলে যান।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বলিউড অনুরাগীদের একাংশের দাবি, কোনো রকম প্রশ্নের মুখোমুখি হতে চাননি তারা। তাই ক্যামেরা দেখেই তড়িঘড়ি সরে যান তিনি। অনেকের মতে, বীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন এড়াতেই এমন আচরণ অভিনেত্রীর।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে খোলা মঞ্চে তারার গালে চুম্বন আঁকেন গায়ক এপি ঢিল্লোঁ। দর্শকাসনে দাঁড়িয়ে সেই দৃশ্য প্রত্যক্ষ করেন বীর পাহাড়িয়া। নেটাগরিকদের একাংশের ধারণা, সেই ঘটনাই নাকি তারা ও বীরের সম্পর্কে চিড় ধরায়। ঘটনার কয়েক দিনের মধ্যেই সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়ই বীর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, “ভালো হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।”

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তারা। এক সাক্ষাৎকারে প্রেমিককে নিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি এই মুহূর্তে খুব সুখে আছি। মনে হচ্ছে যেন চাঁদে রয়েছি।” সেই সুখের সম্পর্ক এত দ্রুত ভাঙনের পথে-এমনটা ভাবতে পারেননি তাদের অনুরাগীরাও।

সব মিলিয়ে, মুখে কুলুপ থাকলেও তারার নীরব উপস্থিতি আর বীরের রহস্যময় বার্তাই এখন বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31