IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> খেলা >> বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভবিষ্যতে বাংলাদেশের ফিফা বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকায় বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই একটি সুযোগ’ রাখে।

গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ইনফান্তিনো। ওই অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। জবাবে ফিফা প্রধান স্পষ্ট ও উৎসাহব্যঞ্জক উত্তর দেন।

ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্য হলো বাংলাদেশসহ অন্যান্য দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।’

বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, ‘বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ, যেখানে ফুটবল দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে। বাংলাদেশি ফুটবল ও ফুটবলের সঙ্গে জড়িত মানুষদের উন্নয়নে ফিফা ব্যাপক বিনিয়োগ করছ।’

এছাড়া, বিশ্বজুড়ে প্রতিভার অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও প্রতিভার কোনো ঘাটতি নেই। ইনফান্তিনোর ভাষায়, ‘বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রতিভা রয়েছে, এবং খুব দূরের নয় এমন ভবিষ্যতে আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আগ্রহী।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31