ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপশহর পানির ট্যাংকি এলাকার নারী সাংবাদিক হেলেন খানের স্বামী ও সাবেক সরকারি কর্মকর্তা নাফিয়ত উল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। গতকাল শনিবার বিকেল তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সাবেক সরকারি কর্মকর্তা নাফিয়ত উল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক নতুন প্রভাত ও ধূমকেতু নিউজ পরিবারসহ বিভিন্ন মহল।
সাবেক সরকারি কর্মকর্তা লকিয়োত উল্লা খানের স্ত্রী দৈনিক নতুন প্রভাত ও ধূমকেতু নিউজের স্পোর্টস রিপোর্টার হেলেন খান জানান, দীর্ঘদিন থেকে লকিয়োত উল্লা খান অসুস্থ্য ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাবেক সরকারি কর্মকর্তা লকিয়োত উল্লা খানের মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
মরহুম লকিয়োত উল্লা খানের জানাজা আজ শনিবার বাদ ঈশা নগরীর উপশহর পানির ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নগরীর হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে নারী সাংবাদিক হেলেন খানের স্বামী ও সাবেক সরকারি কর্মকর্তা লকিয়োত উল্লা খানের মৃত্যুতে দৈনিক নতুন প্রভাত ও ধূমকেতু নিউজ পরিবারের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।


