ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুঠিয়া ও দুর্গাপুর দুই উপজেলা মিলে রাজশাহী ৫ আসন গঠিত। উক্ত আসনে বিএনপির প্রার্থীর পাশাপাশি জামায়াতের প্রার্থী ছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আরো দুই জন।
জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মঞ্জুরুল ইসলাম ছাড়াও স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং ব্যারিস্টার রেজাউল করিম।
২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ সময় থাকলেও আজ কোন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি বলে জানা গেছে।


