IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর,অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর,অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় জননিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার সদরের প্রায় ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১৪ লাখ টাকা। উপজেলা পরিষদের টিআর খাত থেকে ভবানীগঞ্জ পৌরসভার অনুকূলে বরাদ্দকৃত অর্থে এ কাজ চলমান রয়েছে।

উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে—

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, আলিমুদ্দিন মোড় (কলেজ মোড়), ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রবেশ মোড়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশ মোড়, ভবানীগঞ্জ জিরো পয়েন্ট, কাঁচা বাজার ও মাছ বাজার, সিএনজি স্ট্যান্ড, গোডাউন মোড়, ব্র্যাক মোড় এবং পৌর ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

সিসিটিভি ক্যামেরাগুলো ভবানীগঞ্জ পৌরসভার কার্যালয় এবং বাগমারা থানা থেকে সরাসরি নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হবে। এতে করে কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত সময়ের মধ্যে অপরাধী শনাক্ত করা ও আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগের ফলে অপরাধ সংঘটনের হার উল্লেখযোগ্যভাবে কমবে নারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হবে

বাজার ও যানবাহন স্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত উদঘাটন সম্ভব হবে। ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন কার্যকরভাবে মনিটরিং করা যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সিসিটিভি ক্যামেরা অপরাধ দমনে একটি কার্যকর প্রযুক্তি। এর মাধ্যমে অপরাধী শনাক্ত করা সহজ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে ভবানীগঞ্জ সদর আরও নিরাপদ হবে। ভবানীগঞ্জ পৌরসভা এবং তাহেরপুর পৌরসভায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সিসিটিভির পরিধি বাড়ানো হবে।

উল্লেখ্য, সাংবাদিক শামীম রেজার প্রস্তাবনায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি অনুমোদন পায়। বর্তমানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সিসিটিভি ক্যামেরা চালু হলে ভবানীগঞ্জ সদর সত্যিকার অর্থেই একটি নিরাপদ ও নজরদারির আওতাভুক্ত আধুনিক উপজেলা সদর হিসেবে গড়ে উঠবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31