ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা।
সভায় উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


