ধূমকেতু প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ২৫ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে হাদির মোড় হাসপাতাল পাড়ায় ২৫ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে সুফিয়া রওসনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,বোয়ালিয়া থানা মহিলা দলের সহসভাপতি নিলুফা ইয়াসমিন, ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানোসি রাবিয়া,জিসা,শাপলা,শাহ, ফিরোজা।
আরোও উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূবের সভাপতি আসরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির সাবেক যুগ্নসম্পদক মো: রেজাউল করিম,বোয়ালিয়া পূবের সাংগঠনিক সম্পদক খোরশেদ আলম রিংকু,২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসলাম শাহ, সাধারণ সম্পাদক মো: আফরোজ,২৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আক্তারুজামান টেলী,সাবেক সাধারণ সম্পাদক হানিফসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


