IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদারের প্রচারণা শুরু হয়েছে জোর কদমে। প্রতীক বরাদ্দের (দাঁড়িপাল্লা) পরদিন থেকেই তিনি গ্রামে গ্রামে গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেছেন। এ আসনটি রাজশাহী জেলার সর্ববৃহৎ উপজেলা বাগমারা নিয়ে গঠিত।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রচারণায় নেমে পড়েন ডা. আব্দুল বারী। প্রচারের প্রথম দিনেই তিনি বিভিন্ন গ্রাম ও কৃষিপ্রধান এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদের সমস্যা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রচারণার শুরুতে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং হাসিমুখে আলাপচারিতায় মিলিত হচ্ছেন। ডা. আব্দুল বারী রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা একজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ ক্লিনিকে রোগীদের সেবা দিয়ে আসছেন। স্থানীয়ভাবে তিনি ‘সেবামুখী চিকিৎসক’ হিসেবে পরিচিত। এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রাজশাহী জেলা জামায়াতের শুরা সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়।

প্রচারণায় তিনি সরল জীবনযাপনের বার্তা দিচ্ছেন। একটি তিনি জোর দিয়ে বলেন, “আমি নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই।” দলীয় বা আত্মীয়তার ভিত্তিতে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না—এমন অঙ্গীকারও করেছেন।

সম্প্রীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন। তরুণদের প্রত্যাশা পূরণ, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাগমারা গড়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন। গ্রামীণ এলাকায় কৃষকদের মাঝে গিয়ে তাদের কৃষি-সমস্যা শোনা এবং সমাধানের আশ্বাস দেওয়া তার প্রচারণার অন্যতম অংশ।

তার দীর্ঘদিনের সামাজিক সেবা ও সরলতার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা বাড়ছে। নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন তিনি। ডা. আব্দুল বারীর এই জনমুখী প্রচারণা আসনটিতে নতুন গতি এনেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31