IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার২২ জানুয়ারি বিকেলে নাচোল উপজেলা সদর ও পৌর এলাকায় এই প্রচারণা করাহয়।

​প্রচারণা উপলক্ষে নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতা-কর্মী ও অন্যান্য বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে থাকা নেতাকর্মীগ আলহাজ আমিনুল ইসলামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ভোট করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলেগিয়ে সকলের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রেলস্টেশন হাট চাতালে গিয়ে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।

​বক্তব্যে আমিনুল ইসলাম দলমত নির্বিশেষে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে প্রতিটি পরিবারের মহিলাদের জন্য একটি ফ্যামিলি কার্ড ও প্রতিটি কৃষক পরিবারের জন্য একটি করে কৃষি কার্ড সরবরাহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সব ধরনের “বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে, প্রচারণায় যেন কোনো প্রকার অনিয়ম বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়।”

​পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নূর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

​এর আগে সকালে নিজ বাসভবন ঝিকড়া গ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের শুভ সূচনা করেন আলহাজ্ব আমিনুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31