IMG-LOGO

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনাআমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো:ধানের শীষ প্রার্থী মিনুকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহতপালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করার উপায়স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতিচাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবি আদিবাসীদের‘উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে’বাগমারায় দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ সফল করতে প্রচারণা ও লিফলেট বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে তিন জুয়ারীর দন্ড

রাণীনগরে তিন জুয়ারীর দন্ড

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে একটি জুয়ার আসর থেকে তিনজন জুয়ারীকে আটক করে দন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চককুতুব গ্রামে থানাপুলিশ অভিযান পরিচালনা করে তিনজন জুয়ারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ।

থানার ওসি আব্দুল লতিফ জানান বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার চককুতুবগ্রামে জুয়ার আসর চলছে। এসময় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।

পরবর্তিতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন উপজেলার চককুতুব গ্রামের মালেক সরদারের ছেলে রাকিব হোসেন (২৮) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড, একই উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে এনামুল হক (২৬) কে ৭দিনের কারাদন্ড ও ১শত টাকা এবং সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (৪২) কে ১মাসের কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলাকে মাদক মুক্ত করতে ও অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ সুপার স্যারের পরামর্শ ও নিদের্শনা মোতাবেক আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31