IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগ

প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় নিজনিজ দলীয় প্রার্থীদের জেতানোর জন্য প্রার্থীসহ স্থানীয় নেতারা গণসংযোগ করছেন।

২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকে তারা দিনরাত পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ সহ নানাভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন। সাপাহার-পোরশা-নিয়ামতপুর তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। ৪ লক্ষ ৭৪ হাজার ৬৫ জন ভোটারের আসনটিতে পোরশা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন।

আসনটিতে ৫ জন সংসদ সদস্য প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং বিএনপি বহিস্কৃত সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ ছালেক চৌধুরীকে নিয়ে।

দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানকে জেতানোর জন্য উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা স্থানীয় নেতৃবৃন্দ পোরশার হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা এবং জনসভা অব্যাহত রেখেছেন।
বিএনপির ঘাটি খ্যাত এই আসনে তারা বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা করছেন। গণসংযোগকালে মোস্তাফিজুর রহমান সহ নেতারা স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশ পরিচালনা সহ নানা উন্নয়নের কথা তুলে ধরছেন এবং ধানের শীষে ভোট চাচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, অতীতের মত বিএনপি প্রার্থী ও নেতারা ভোটারদের সাথে মিসছেন এবং তাদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। এসময় প্রার্থীকে কাছে পেয়ে ভোটাররাও উৎফুল্ল হয়ে উঠছেন। তারা জানান, ভোটারদের স্বতস্ফুর্ত সমর্থনে তারাও খুশি। তবে তারা স্থানীয় ভোটারদের সমর্থন নিয়ে আবারও ধানের শীষের প্রার্থীর বিজয় হবে বলে মনে করছেন।

বিজয়ী হওয়ার কারন হিসাবে তারা বলেন, বিএনপির সময় এলাকার অনেক উন্নয়ন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে। এজন্য তারা বিজয়ী হওয়ার আসা করছেন।

অপরদিকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী। সাবেক তিন বারের বিএনপি দলীয় এই সংসদ সদস্য দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি এলাকায় উপস্থিত হয়ে ভোট চাচ্ছেন এবং তার সময়ের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। তিনি আশা করছেন তার অতীতকে দেখে ভোটাররা তাকে বিজয়ী করবেন।

এছাড়াও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ও ইসলামী আন্দোলন প্রার্থী মাওঃ আব্দুল হক শাহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দিনরাত গণসংযোগ ও জনসভা চালিয়ে যাচ্ছেন। তারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মকান্ডের কথা তুলে ধরছেন এবং ভোট পেয়ে যে উন্নয়ন করবেন তা তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। নওগাঁ-১ এ এবার জামায়াত প্রার্থীর বিজয় হবে বলে স্থানীয় নেতারা আশা করছেন। বসে নেই জাতীয়পার্টি প্রার্থী আকবর আলী কালু। তিনিও দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31