ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের শিশা বাজার এলাকা থেকে মাদক সেবন অবস্থায় থানা পুলিশ আটক করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারা মোতাবেক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস।
আটকৃতরা হলেন শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭) ও গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।
আটকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। #


