IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা

রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : মাত্র চার মাস আগেই প্রেমের সর্ম্পকে জরিয়ে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করেছিল জুথি আক্তার (২১), কিন্তু হাতের মেহেদির রং না মুছতেই জীবন দিতে হলো তাকে। পারিবারিক কলহের জ্বের ধরে বৃহস্পতিবার সন্ধ‍্যায় বিষের ট্যাবলেট খায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় জুথি|।

এসময় স্বামী-শশুর হাসপাতালের বারান্দায় জুথির মরদেহ রেখে পালিয়ে যায়, এঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগতুলে জুথির স্বামী,শশুর ও শাশুড়ির বিরুদ্ধে শুক্রবার বিকেলে মামলা দায়ের করেছেন জুথির মা। জুথি নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মরুপাড়া গ্রামের প্রবাসী জয়নাল শেখের মেয়ে।
জুথির মা আরজিনা বেগম জানান, একই উপজেলার রাতোয়াল গ্রামের জিয়াউল হক জিয়ার ছেলে মোকাদ্দেছ আলী শুভর (২৩) সাথে মেয়ে জুথির প্রেমের সর্ম্পক গড়ে ওঠে, সেই সুবাদে গত ১২মার্চ তারা পালিয়ে বিয়ে করে।

এরপর উভয় পক্ষ বসে পারিবারিকভাবে সমঝোতা করে আত্মীয়তা শুরু হয় কিন্তু শুভর কোন কর্ম না থাকায় এবং বেকার থাকায় প্রতিনিয়ত তাদের সংসারে ঝগড়া-ঝামেলা হতো।

এসময় শুভ ও শুভর মা-বাবা আমার মেয়েকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল করে মারধর কতো এবং বার বার আত্মহত্যায় প্ররোচিত করতো| মেয়ে এসব বিষয়ে আমাদেরকে জানালে মেয়েকে ধর্য্য ধরে সংসার করার জন্য পরামর্শ দিতাম| ভাবতাম হয়তো সব ঠিক হয়ে যাবে। এরই মধ্যে গত বৃহস্পতিবার আবারো আমার মেয়ের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তাকে অশালীন ভাষায় গালাগালি করে আবারো আত্মহত্যায় প্ররোচিত করে। শেষ পর্যন্ত মেয়েটি অপমান ও লজ্জা-শরমে লোকসমাজে মুখ দেখাতে না পেরে বিষ ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে।

এসময় দেখতে পেয়ে মেয়ের স্বামী, শশুরেরা প্রথমে রাণীনগর হামপাতালে ভর্তি করায়|এসময় শুভ মোবাইল ফোনে আমাকে জানালে দ্রুত হাসপাতালে ছুটে যাই| এর মধ্যে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে| নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টা নাগাদ মারা যায়। আরজিনা আরো বলেন,মেয়ে মারা যাবার সাথে সাথে মরদেহ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে সবাই পালিয়ে যায়| এ্যাবুলেন্স ভাড়া,হাসপাতালে চিকিৎসা খরচ কোনটায় দেয়নি| আমি এর সুষ্ঠু বিচার চাই।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,জুথির মৃত্যুর ঘটনায় তার মা আরজিনা বিবি বাদী হয়ে তিনজনকে আসামী করে শুক্রবার বিকেলে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন| আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন,জুথির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031