IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই একটি ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একই ভটভটিতে থাকা আরও ৫ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী-ছাতড়া সড়কের ঠকঠকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম নুরোব আলী (৬০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার অনুকমপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত চারঘাট উপজেলার অনুকমপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) এবং মান্দা উপজেলার বড়বেলালদহ গ্রামের আইয়ুব আলীকে (৫২) মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্য ৩জনকে দুর্ঘটনাস্থল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।চিকিৎসাধীন আইয়ুব আলী জানান, তাঁরা নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাট থেকে গরু কিনে একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠকঠকি বাজার এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ৬ গরু ব্যবসায়ী আহত হন।

গরু ব্যবসায়ী আবু ইউসুফ হেলাল বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ৩জনকে রাজশাহী মেডিকেল কলে হাসপাতাল ও ৩জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে নুরোব আলীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত গরু ব্যবসায়ী নুরোব আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031