IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগ

দুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগ

ধুমকেতু প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া হাট-বাজারে সরকারি অর্থায়নে নির্মিত নতুন শেডে দোকান বরাদ্দের নামে ইজারাদারের বিরুদ্ধে কয়েক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। দোকানের অবস্থান ও আকারভেদে ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

এ ঘটনায় হাটকানপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেনসহ কয়েকজন সদস্য সোমবার (১০ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, সরকারি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শেডে ১৮টি দোকান বরাদ্দের কথা থাকলেও দোকান দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। বণিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাট ইজারাদার জীবন আলী বলেন, ‘দোকান বরাদ্দের নামে কোনো আর্থিক লেনদেন হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।’

দুর্গাপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকাদারের মাধ্যমে শুধু শেডটি নির্মাণ করে দিয়েছি। দোকান বরাদ্দ বা ইজারার বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।’ সরকারি শেডে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো ফি বা জামানতের নিয়ম রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের বিষয় নয়।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকারি অর্থায়নে নির্মিত শেডে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031