IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটক

তানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটক

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরে ফেমাস(এনজিও) কার্যালয়ের ঘরে কর্মকর্তা আশরাফুল ইসলামকে নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা।

জানা গেছে, মুন্ডুমালা পৌর সদরের তিন তলা একটি বাড়ির একতলায় ফেমাস কার্যালয়। এবং ওই নারী কর্মী তিনতলায় বসবাস করেন। শুক্রবার (১৪ আগস্ট) ছুটির দিন সকালে (এনজিও) পরিচালক আশরাফুল ইসলাম ও নারী মাঠকর্মীকে আপত্তিকর অবস্থায় একই কক্ষে দেখতে পান স্থানীয় কয়েকজন। এমতাবস্থায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ওই বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় জমে তারা তাদের অবরুদ্ধ করে রাখেন।

এসময় তাদের শাস্তির দাবিতে উৎসুক জনতা বিক্ষুব্ধ হয়ে ফেমাস কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এসময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে ঘটনা মীমাংসার জন্য সেখানে পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিএসবি) সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত হয়। তিনি দীর্ঘ সময় সেখান অবস্থান করেন এবং আশরাফুলকে সেখানে অবরুদ্ধ রেখেই ওই নারীকে নিয়ে বেরিয়ে আসেন। পরবর্তীতে সন্ধ্যার পর ডিএসবির দুই সদস্য, বিএনপির স্থানীয় দুই নেতা, ছাত্রলীগ নেতা বিশাল বাড়ির মেইন গেটে তালা দিয়ে তিন তলায় ওই নারী কর্মীর ঘরে অভিযুক্ত আশরাফুল ইসলামের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।

এদিকে বৈঠক শেষে আশরাফুল ইসলামকে রেখেই তারা বেরিয়ে আসেন।এসময় বিক্ষুব্ধ জনতা ডিএসবি আবুল কালাম আজাদের পথরোধ করে ওই নারীকে বের করে নিয়ে যাওয়ার কারণ জানতে চাই।বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচতে ডিএসবি আজাদ কৌশলে সেখান থেকে সটকে পড়েন।

এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।অন্যদিকে ঘটনার পর থেকেই পরিচালক আশরাফুল ইসলাম গা ঢাকা দিয়েছে।এবিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও কল গ্রহণ না করায় আশরাফুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা দেয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

এ বিষয়ে রাজশাহী জেলা ডিএসবির ইন্সপেক্টর খায়রুল ইসলামকে জানানো হলে তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031