IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেই

চারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেই

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার বিভ্নি ইউনিয়নের অধিকাংশ সড়ক ভেঙ্গে খানা খন্দকে বেহাল দশা। চরম ভোগান্তিতে কয়েক লক্ষ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় আবার কোন কোন সড়কে নিম্ন মানের সামগ্রী ব্যবহারর কারনে রাস্তা গুলোর ভগ্নদশা বলে দাবি এলাকাবাসীর। ফলে রাস্তা গুলো দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে প্রতিনিয়ত দুঘর্টনায় পড়ছেন স্কুল গামী শিক্ষার্থীসহ পথচারী ও যাত্রীরা।তবে উপজেলা প্রকৌশলীর দাবি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের গুরুত্বপুর্ন বিভিন্ন রাস্তা ভেঙ্গে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন পথচারী ও ছোট ছোট যানবাহন চলতে গিয়ে মারাক্তক ঝুকির মধ্যে পড়ছে। কখনও কখনও এসব সড়ক দিয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। চারঘাট উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাবার একমাত্র সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। দীর্ঘদিন থেকে সড়ক গুলোর সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। এছাড়াও এসব রাস্তা গুলো তৈরীরর সময় অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারনেইনসড়ক গুলো আজ চলাচলের অনুপযোগী হয়ে দাড়িয়েছে। আর এসব সড়ক দিয়ে ছোট ছোট বিভিন্ন ধরনের যানবাহন রাত বিরাত চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

সরজমিনে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের বাকড়া থেকে ডাকরা যাওয়ার একমাত্র সড়কটি খানা খন্দকে চলাচলে অনুপযোগী। এছাড়ও মাত্র ২ বছর আগে সংস্কার করা ফরিদপুর কটার মোড় থেকে পুঠিমারী যাবার রাস্তাটিও করুন অবস্থা। এ রাস্তাটিতে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তাটির অবস্থা আজ চলাচলে অনপযোগী বলে দাবি স্থানীয়দের। অন্য দিকে ফরিদপুর মোড় থেকে চারঘাট সদর ইউনিয়নের পরানপুর এলাকার সংযোগ সড়কটির অবস্থা একিবারেই ভগ্নদশা। প্রায় ৫ কিলোমিটারের এ সড়কটিকে অবৈধ ভাবে পুকুরের মাটি কেটে বড় বড় ড্রাম ট্রাকে মাটি বহনের জন্য এ সড়কটি আজ চলাচলের অনপযোগী হয়ে পড়েছে। এছাড়াও মাত্র ১বছর আগে বুদিরহাট থেকে ফুরিদপুর মোড়ে সড়কটি বিভিন্ন স্থানে দেবে গিয়ে সড়কটির করুন অবস্থা। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছ।

স্থানীয়দের দাবি, অবৈধ পুকুর খনন বন্ধ এবং দ্রুত সড়ক পুন:সংস্কারে সিডিউল মোতাবেক কাজ করলে সড়ক গুলো ফিরে পাবে প্রান। এসব সড়ক গুলোর কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে এক থেকে দেড় বছর আগে। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে জমে থাকে পানি। গাড়ির চাকা গর্তে পড়ার সঙ্গে সঙ্গে কাদাযুক্ত পানি ছিটকে পড়ে পথচারীদের ওপর। প্রতিনিয়তই এমন ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই।

স্কুল ছাত্রী রওশন আরাসহ একাধিক ব্যাক্তি জানান, ভাঙাচোরা সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, ট্রলি মাইক্রোবাস, ছোট-বড় ট্রাক ও মোটরসাইকেল চলাচল করছে। পাশ কাটাতে গিয়ে দুঘর্টনার শিকার হচ্ছেন অনেকেই। আবার খানাখন্দের কারণে আজ সড়ক গুলো আজ মরন ফাদে পরিনত হয়েছে। তাই দ্রুত সংস্কারের জন্য দাবি জানান তারা।

উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন জানান, সরজমিন তদন্ত করে যেসকল সড়ক চলাচলের ঝুকিতে রয়েছে সেগুলো চিহিৃত করে দ্রুত সস্কারের ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930