IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন

পুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ৮৫টি ইজিবাইকের মালিকদের নিয়ে ‘তাহেরপুর রোড ইজিবাইক মালিক সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সামিউল ইসলামকে সভাপতি ও বাবুল লেখককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহেরপুর রোডসংলগ্ন একটি ভবনে ইজিবাইক মালিকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ইজিবাইক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মালিক-চালকদের বিভিন্ন সমস্যা সমাধান ও যাত্রীসেবার মানোন্নয়নে সমিতির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘সব মালিকের মূল্যবান সমর্থনে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই সমিতি কোনো একজনের নয়; প্রতিটি ইজিবাইক মালিকই এর অংশীদার।’

তিনি আরও বলেন, যাত্রীদের সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইজিবাইক মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে সমিতি কাজ করবে। মালিক ও যাত্রীদের কল্যাণে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমও গ্রহণ করা হবে।

নবগঠিত কমিটির নেতারা জানান, ইজিবাইক মালিক ও চালকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে সমিতি কাজ করবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, ইজিবাইক মালিক সমিতির সহসভাপতি শামসুল আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাফি, লাইন সেক্রেটারি মোহাম্মদ কবি, ক্যাশিয়ার মোহাম্মদ হাবিবসহ কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930