IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসব
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘দলের শৃঙ্খলা ভঙ্গ করে নিক্সন চৌধুরী কী করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়’

‘দলের শৃঙ্খলা ভঙ্গ করে নিক্সন চৌধুরী কী করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ফরিদপুরের ভাঙ্গার স্বতন্ত্র এমপি মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে বলপূর্বক হারিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করে এমপি হয়েছেন। তিনি কীভাবে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন তা আমার বোধগম্য নয়।

সোমবার বিকালে বসুরহাট পৌর মিলনায়তনে নির্বাচনপরবর্তী মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের মির্জা বলেন, নিক্সন চৌধুরী আমাকে বলে পাগল। আরে মিয়া দলের শৃঙ্খলা ভঙ্গ করে এমপি হলেন আপনি, আপনার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে সুরতহাল রিপোর্ট তৈরি করতে বাধা দিলেন আপনি, দলীয় প্রেসিডিয়াম সদস্য ভদ্রলোক জাফরুল্লাহকে নাজেহাল করলেন আপনি, ম্যাজিস্ট্রেটকে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দিয়ে মামলায় পড়লেন এবং হাইকোর্ট থেকে জামিনে আছেন আপনি- আর আমাকে বলেন পাগল। এখন জনগণ বিচার করবে কাকে পাবনায় পাঠাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, নবনির্বাচিত কমিশনার ও আওয়ামী লীগ নেত্রী মাকসুদা আকতার হ্যাপি, কাউন্সিলর এবি সিদ্দিক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031