IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> টপ নিউজ >> প্রবাস >> দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের ৩ বছরের কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে।

বিবিসির খবর অনুসারে, ৬৬ বছর বয়সী সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি তদন্তের গোপন তথ্যের বিনিময়ে একজন ম্যাজিস্ট্রেটকে বিদেশে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

সেই ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে কারাগারে না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে তাকে।

রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তার এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে খুব বাজে ছবি উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন বিচারক।

তাদের এসব কাজ অনৈতিক প্রভাব পরিচালিত এবং পেশাদারী গোপনীয়তা লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন নিকোলাস সারকোজি।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তার দলের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত আর্থিক অনিয়মের বিরুদ্ধে তদন্তের গোপন তথ্য পেতে ২০১৪ সালে ম্যাজিস্ট্রেট আজিবার্টকে ঘুষ প্রদানের দায়ে তাকে সাজা দিয়েছেন আদালত।

সিএনএনের প্রতিবেদন অনুসারে, সুদীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সারকোজির বিরুদ্ধে মামলাটির শুনানি শুরু হয় গত বছর। সোমবার বিকেলে ভরা আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক।

‘ওয়্যারটেপিং কেস’ নামে পরিচিত মামলাটির কার্যক্রম শুরু হয়েছিল ২০১৩ সালে। সেসময় তদন্তকারীরা সারকোজির বিরুদ্ধে দুর্নীতির খোঁজে তার এবং আইনজীবী হারজগের ফোনে আড়ি পেতেছিলেন।

তদন্তকারীরা দেখতে পান, সিনিয়র ম্যাজিস্ট্রেট জিলবার্ট আজিবার্টকে মোনাকোয় সম্মানজনক অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন দুই ব্যক্তি। বিনিময়ে ২০০৭ সালের সফল নির্বাচনী প্রচারণার জন্য নিকোলাস সারকোজি বিখ্যাত কসমেটিক কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেছেন, এমন দুর্নীতির অভিযোগের তদন্তের তথ্য দাবি করেছিলেন তারা।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে চলেছেন সারকোজি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031