IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> চাওভিনের সাজা হতে পারে ৪০ বছর

চাওভিনের সাজা হতে পারে ৪০ বছর

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করে মিনিয়াপোলিস শহরের এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ডেরেক চাওভিন নামের ওই পুলিশের কর্মকর্তা হাঁটু দিয়ে নয় মিনিট জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ধরে রাখেন। এই ঘটনার একটি ভিডিও গত বছর যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল। নিমর্ম এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। এ খবর বিবিসি বাংলা’র।

এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন হলেন প্রধান আসামী। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন।

এই বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যে ১৪ জন জুরি বিচারে অংশ নিচ্ছেন, তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে। পুলিশ কর্মকর্তা চাওভিন যেভাবে হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে মাটিতে চেপে ধরে রেখেছিলেন, সেই ভিডিও আদালতে দেখানো হয়।

যখন এই ভিডিওটি দেখানো হচ্ছিল, তখন জুরিরা হাতকড়া পরা অবস্থায় মাটিতে পড়ে থাকা জর্জ ফ্লয়েডের গোঙানি শুনতে পান। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং পাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে বার বার অনুরোধ করছিলেন তাকে ছেড়ে দেয়ার জন্য।

বাদী পক্ষের কৌশুলি জেরি ব্লাকওয়েল বলেন, ‘নয় মিনিট এবং ২৯ সেকেণ্ড। এত লম্বা সময় ধরেই এই ঘটনা ঘটেছিল।’

আদালতে যখন ভিডিওটি দেখানো হচ্ছে, তখন ডেরেক চাওভিন গ্রে স্যুট এবং নীল টাই পরে আসামীপক্ষের টেবিলে বসে ছিলেন। তাকে একটি হলুদ প্যাডে নোটও নিতে দেখা যাচ্ছিল।

বাদী পক্ষের কৌশুলি জেরি ব্লাকওয়েল তার যুক্তি-তর্ক শুরু করেন এই বলে যে, ‘৪৪ বছর বয়সী ডেরেক চাওভিন পুলিশ কর্মকর্তা হিসেবে তার ব্যাজের সন্মান রক্ষা করেননি। কারণ তিনি জর্জ ফ্লয়েডের ওপর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন, অযৌক্তিক বল প্রয়োগ করেছেন। তিনি তার হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় এবং পিঠ চেপে ধরে রেখেছিলেন, তার শেষ নিঃশ্বাসটি বেরিয়ে না যাওয়া পর্যন্ত।’

১৪ জন জুরির সবাই যদি সর্বসম্মত সিদ্ধান্তে আসেন, কেবল তবেই ডেরেক চাওভিনকে দোষী বলে রায় দেয়া যাবে। জুরিদের মধ্যে ছয়জন শ্বেতাঙ্গ নারী, তিনজন কৃষ্ণাঙ্গ পুরুষ, দুজন শ্বেতাঙ্গ পুরুষ, দুজন মিশ্র বর্ণের নারী এবং একজন কৃষ্ণাঙ্গ নারী।

জর্জ ফ্লয়েডের হত্যার বিচারকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সম্পর্ক এবং পুলিশের জবাবদিহিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসারদের বিরুদ্ধে যখন কোন অভিযোগ আনা হয়, তখন তাদের সাজা পাওয়ার ঘটনা খুবই বিরল।

বিচার শুরু হওয়ার আগে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা প্রার্থনায় অংশ নেন। তার ভাই টেরেন্স ফ্লয়েড বলেন, ‘আমরা ঈশ্বরপ্রেমী মানুষ, আমরা গির্জায় যাওয়া মানুষ। কাজেই আমরা শেষ পর্যন্ত এই কথাটাই বলতে চাই- আমরা কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চাই।’

জর্জ ফ্লয়েডের আরেক ভাই ফিলোনাইস ফ্লয়েড বলেন, ‘আমার বুকে একটা বিরাট ক্ষত তৈরি হয়েছে। এই ক্ষত আমি সারাতে পারবো না.. এজন্যে দরকার জর্জ ফ্লয়েডের জন্য ন্যায়বিচার। এই মামলায় অপরাধীদের দোষী সাব্যস্ত করতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031