IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভোট পরবর্তী সহিংসতা নিয়ে মমতার কড়া বার্তা

ভোট পরবর্তী সহিংসতা নিয়ে মমতার কড়া বার্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে একাধিক জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। রাজনৈতিক এসব সংঘর্ষে তৃণমূল-বিজেপি এবং আইএসএফের অন্তত ১২ কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে।এই অবস্থায় শপথ গ্রহণের একদিন আগে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সোমবার বিকালে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি ও কলকাতার সিপিকে নিজের বাসভবনে ডাকেন মমতা। তাদের সঙ্গে সহিংসতা বন্ধ নিয়ে বৈঠকে বসেন।

বৈঠকে তিনি পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলেন। বুধবার শপথ গ্রহণের পর দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এর আগে সকালে সাংবাদিক সম্মেলন করেন মমতা। তিনি বলেন, রাজ্যবাসীকে আমি আবেদন জানাব, শান্তি বজায় রাখুন। অশান্তিতে জড়িয়ে পড়বেন না। কোনো সমস্যা হলে পুলিশকে জানান। তারা ব্যবস্থা নেবে। পুলিশকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হবে।

এর পরই বিকালে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে ডেকে বৈঠকে বসেন মমতা।

এদিকে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার টুইট করে এই খবর দেন জগদীপ ধনখড়। রোববার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031