IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> টপ নিউজ >> প্রবাস >> নারী সাথে নিপীড়কের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল বিল গেটসের!

নারী সাথে নিপীড়কের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল বিল গেটসের!

ধূমকেতু নিউজ ডেস্ক : মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতির বিচ্ছেদের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ নিয়ে জল্পনার শেষ নেই।

গত ৩ মে এক যৌথ টুইটার বার্তায় বিল-মেলিন্ডা বলেন, নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে আমরা আর থাকতে পারব বলে আমাদের মনে হয় না।

২৭ বছর ঘর করার পর এই দম্পতির হঠাৎ বিচ্ছেদের ঘোষণা অবাক করেছে বিশ্ববাসীকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় বয়ে যাচ্ছে এখনো।

অনেকেরই প্রশ্ন এতো দিন সংসার করার পর কেন তাদের মনে হলো আর একসঙ্গে পথচলা সম্ভব নয়? কী এমন ঘটেছে বিল ও মেলিন্ডার মধ্যে?

এর রহস্য উদঘাটনে ধনকুবের বিল গেটসকে নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। যা তার বিচ্ছেদের খবরের চেয়েও বেশি অবাক করবে বিশ্ববাসীকে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ (ডব্লুএসজে)-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত ৪০ জন নারীকে যৌন নিপীড়নকারী এক কুখ্যাত ধনকুবেরের সঙ্গে ‘যোগাযোগ’ রেখেছিলেন বিল গেটস। যা কোনোমতেই মেনে নিতে পারছিলেন না মেলিন্ডা। বিষয়টি মেলিন্ডাকে এতোটাই পীড়া দিত যে, একসময় এক ছাদের তলায় থাকতে আর রাজি হচ্ছিলেন না তিনি। অবশেষে বন্ধন ছিন্ন করলেন বিলের সঙ্গে।

ডব্লুএসজে জানায়, সেই যৌন অপরাধীর নাম জেফরি এডওয়ার্ড এপস্টেইন। ২০১৩ সাল থেকে জেফ্রির সঙ্গে যোগাযোগ ছিল ধনকুবের বিলের। জেফরি নিজেও ধনকুবের ছিলেন। স্বামীর এই যৌন নিপীড়কের ‘সম্পর্ক’ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছিল তার। আর সেই কারণেই সম্পর্কে ইতি টানতে ২০১৯ সাল থেকে বিভিন্ন সংস্থার আইনজীবীদের সঙ্গে দেখা করা শুরু করেন মেলিন্ডা। কিন্তু কোনো মতেই বিলকে থামাতে না পেরে অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নেন তিনি।

যদিও ডব্লুএসজের এমন দাবির বিপক্ষে এখনও পর্যন্ত কোনো বক্তব্য দেননি বিল গেটস। তবে বিলের সঙ্গে জেফরি এপস্টেইনের যোগাযোগ থাকার বিষয়কে স্বাভাবিকভাবেই দেখছেন মার্কিন নাগরিকরা।

কেননা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প ও বহু মার্কিন রাজনীতিকের সঙ্গে সুসম্পর্ক ছিল জেফরির। তাদের নির্বাচনী প্রচারে অর্থ ঢেলেছিলেন তিনি। ২০০২ সালে নিউইয়র্কের এক সাময়িকীতে এপস্টেইনকে ‘চমৎকার মানুষ’ হিসেবে অভিহিত করেছিলেন ট্রাম্প। সে হিসেবে মার্কিন ধনকুবের বিল গেটসের সঙ্গেও প্রয়াত জেফরির সম্পর্ক থাকাটা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন অনেকে।

তাছাড়া জেফরি এডওয়ার্ড এপস্টেইনের সঙ্গে বিল গেটস সাক্ষাৎ করেছেন এমন প্রমাণও রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে ছবি প্রকাশ করে এ নিয়ে প্রতিবেদনও ছাপিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

কে এই জেফরি এডওয়ার্ড এপস্টেইন?

আমেরিকার আদালতে কুখ্যাত যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত জেফরি এডওয়ার্ড এপস্টেইন। দেশটিতে ঘৃণ্য ব্যক্তি হিসেবে পরিচিত জেফরি। একাধিক নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন এই মার্কিন ধনকুবের। শিশু–কিশোরীদের পাচার ও জোর করে যৌনদাসীর কাজ করানোর মতো গুরুতর অভিযোগে কারাবাসে ছিলেন জেফরি এপস্টেইন।

তার বিরুদ্ধে ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ৪০ জন মেয়েকে জোরপূর্বক যৌনকর্মে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৬ জুলাই নিউজার্সিতে বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি।

আদালতে দোষী সাব্যস্ত হয়ে শেষ জীবনে কারাভোগ করেন জেফরি। ২০১৯ সালে ৬৬ বছর বয়সে কারাগারে অন্তরীণ অবস্থায় মৃত্যু হয় এই নারী নিপীড়কের।

কারাগারে জেফরির অস্বাভাবিক মৃত্যু নিয়েও রয়েছে রহস্য। সে সময় জেফরি এপস্টেইনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

অনেকের মতে, আত্মহত্যা করেছেন জেফরি। অন্তরীণ থাকা অবস্থায় বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি।

কারাগারের ভেতরে এমন অপরাধীকে কেন বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়নি – সে প্রশ্ন তোলেন নিউইয়র্কের তৎকালীন মেয়র বিল ডি ব্লাসিও।

আবার অনেকের ধারণা, আত্মহত্যার বদলে খুনও হয়ে থাকতে পারেন এপস্টেইন। তার বেআইনি কর্মকাণ্ড ফাঁস হলে নামী, ক্ষমতাসীনরা ফেঁসে যেতে পারেন বলে তাকে খুন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news