IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণ,ভবনধসে নিহত ৭

উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণ,ভবনধসে নিহত ৭

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণের কারণে ভবনধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের গণ্ডা জেলায় মঙ্গলবার রাতে বিস্ফোরণের কারণে একটি দোতলা ভবন ধসে পড়ে। এতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। আহত হয়েছেন আরও সাতজন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

গণ্ডা জেলার পুলিশ চিফ (এসপি) সন্তোষ কুমার মিশ্র বলেন, ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত থেরকাপুরওয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোগি আদিত্যনাথ। আহতদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news