IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ সাকিব মোল্লা (১৬) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ জুন) দুপুরের দিকে তার বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১ জুন) সকাল ৮টায় ঘর থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। একইদিন বেলা ১১টায় বাড়ির সামনের একটি খালপাড় থেকে তার ব্যবহৃত জুতা ও ব্রাশ উদ্ধার করা হয়।

নিহত সাকিব উপজেলার জিউধরা ইউনিয়নের জামিরতলা গ্রামের দিনমজুর আব্দুল মান্নান ওরফে মনা মোল্লার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

সাকিবের বাবা মান্নান মোল্লা বলেন, সাকিব সকালে হাত-মুখ ধোয়ার জন্য ব্রাশ নিয়ে বের হয়। ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত ছিল সে।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাকিবের মরদেহ উদ্ধার হয়েছে। পরিবার চাইলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031