IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> বিনোদন >> নুসরাতের নতুন স্ট্যাটাস নিয়ে জল্পনা

নুসরাতের নতুন স্ট্যাটাস নিয়ে জল্পনা

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন— ‘আমরা তখন এই তিন জিনিসের মাহাত্ম্য বুঝি, যখন আমরা তাদের হারিয়ে ফেলি— সময়, মানুষ এবং সম্পর্ক… তাই হারিয়ে ফেলার আগেই এগুলোর গুরুত্ব বুঝুন’।

রোববার স্ট্যাটাসটি দেওয়ার পরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। এই বার্তা ইনস্টাগ্রামে শেয়ার করে কী বোঝাতে চাইছেন নুসরাত?

কেউ বলছেন, নিখিলকে হারিয়ে তবে কি অনুশোচনায় ভুগছেন নুসরাত? ফিরে পেতে চাইছেন পুরনো সম্পর্ককে? নাকি নতুন সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে চাইছেন। তবে এসব প্রশ্নের উত্তর অবশ্য একমাত্র নুসরাতই ভালো জানেন!

অন্তঃসত্ত্বা অবস্থাতেও সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নয়, বরং একের পর পোস্ট করে চলেছেন নুসরাত।

এর আগে বেবিবাম্পের ছবি দিয়ে নুসরাত লেখেন— ‘যে পাখি পথ হারিয়ে ফেলেছে, তার এবার ঘরে ফেরার পালা।’

তবে ওই স্ট্যাটাস দিয়ে কার ঘরে ফিরতে চাইছেন তাও স্পষ্ট করেননি নায়িকা।

আর তিন মাস পর মা হবেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তবে অনাগত সন্তানের বাবা কে তা এখনও স্পষ্ট করেননি তিনি।

নুসরাতের চেহারায় মাতৃত্বের ছাপ স্পষ্ট। বিষয়টি নিয়ে চারপাশে বিতর্ক চললেও পাত্তা দিচ্ছেন না তিনি। সেই সঙ্গে মা হওয়ার আনন্দ-অনুভূতিও গোপন করছেন না।

চলতি মাসেই সামনে আসে নুসরাতের মা হওয়ার জল্পনা। এর পরই বিবৃতি দিয়ে নিখিলের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করেন নুসরাত। তার পরই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় নুসরাতের বেবিবাম্পের ছবি।

যশ-নুসরাতের প্রেম এখন টালিগঞ্জে ওপেন-সিক্রেট। তবে সেই প্রেমের বৈধতা নিয়েও প্রশ্ন আছে। নুসরাতের হবু সন্তানের পিতৃত্ব কি মেনে নিতে তৈরি যশ? এমন প্রশ্ন নায়িকার ইনস্টাগ্রামের ওয়ালে উপচে পড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30