IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> যুবলীগের নেতৃত্বে সারাদেশে বৃক্ষরোপণ

যুবলীগের নেতৃত্বে সারাদেশে বৃক্ষরোপণ

ধূমকেতু নিউজ ডেস্ক : পহেলা আষাঢ় কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

কর্মসূচি উদ্বোধনের পর থেকে যুবলীগের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়ন/ পৌরসভা/ উপজেলা/ জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। ইতোমধ্যে গত ১৫ দিনে (১৫ জুন-৩০ জুন) যুবলীগের নেতৃত্বে সারাদেশে প্রায় ২,৮০,৫৮৯টি বৃক্ষ সফলভাবে রোপণ করা হয়েছে। যার মধ্যে ঢাকা উত্তর বিভাগে ২৩,২০০টি, ঢাকা দক্ষিণ বিভাগে ৩২,০০০টি, চট্টগ্রাম উত্তর বিভাগে ৩৪,৪০০টি, চট্টগ্রাম দক্ষিণ বিভাগে ১৫,৪৮৪টি, রাজশাহী বিভাগে ১৮,৫০০টি, খুলনা বিভাগে ১,০৮,৭০৫টি, সিলেট বিভাগে ৫,৭০০টি, বরিশাল বিভাগে ৫০০০টি, রংপুর বিভাগে ২৪,৬০০টি, ঢাকা মহানগর উত্তর শাখায় ১০,০০০টি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখায় ৩০০০টি বৃক্ষ রোপণ করা হয়।

এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বিরাট হুমকি। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের বহু অংশ পানির নিচে চলে যাবে বলে বিশেষজ্ঞরা আশংকা করে। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষিতে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা রয়েছে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমরা প্রত্যেকে একটি করে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করবো।

তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশকেই রক্ষা করে না; এটা এদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। শুধু গাছ লাগালেই চলবে না গাছের যত্নও নিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আশা করে আমরা অন্তত ১ কোটি গাছ লাগাতে পারবো, সেই লক্ষ্যে আমি যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানাই। আসুন এই মুজিববর্ষে আমরা সবাই সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করি। আমরা প্রত্যেকে অন্তত (ফলজ, বনজ ও ভেষজ) ৩টি করে গাছ লাগাই। সাধারণত বর্ষাকালে আষাঢ়-শ্রাবণ (জুন-সেপ্টেম্বর) মাস বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা ইতোমধ্যে প্রায় ২ লক্ষ ৮০ হাজারেরও অধিক সফলভাবে বৃক্ষরোপণ করেছি। আমরা প্রতি ১৫ দিন অন্তর অন্তর বৃক্ষরোপণের আপডেট নিবো। এটি একটি চলমান প্রক্রিয়া। বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে পরিবেশ সুরক্ষায় যুবলীগ সর্বদা মাঠে থাকবে।

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বৃক্ষ আমাদের পরমবন্ধু, আত্মার আত্মীয়, একেকটা গাছ যেন অক্সিজেনের ফ্যাক্টরি। মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নির্দেশে যুবলীগের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা যুবলীগের নেতা-কর্মীরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বাংলাকে সবুজ-শ্যামলিমায় গড়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা সারাদেশে গত ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রায় ২ লক্ষ ৮০ হাজারেরও অধিক সংখ্যক বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে যুবলীগের নেতৃত্বে ৩৫ লক্ষেরও অধিক গাছ রোপণ করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, আমি যুবসমাজের উদ্দেশ্যে বলতে চাই, আসুন প্রিয়নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পরিবেশ রক্ষার্থে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031