IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘লকডাউনে অভুক্ত থেকে কেউ মারা গেলে তা হবে কলঙ্কজনক’

‘লকডাউনে অভুক্ত থেকে কেউ মারা গেলে তা হবে কলঙ্কজনক’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে যদি একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে এবং একটি মানুষও না খেয়ে থাকে, তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। কর্মহীন মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই।’

দুঃসময়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিত্তবানদের করোনাকালে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জিএম কাদের।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের আদর্শ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন। আপনারা ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকে আরও কয়েক কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031