IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> কাফি খান আর নেই, মির্জা ফখরুলের শোক

কাফি খান আর নেই, মির্জা ফখরুলের শোক

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক ও বাচিকশিল্পী কাফি খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কাফি খান যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।

এক শোকবার্তায় শুক্রবার বিএনপির মহাসচিব বলেন, কাফি খান শুধু একজন সাংবাদিকই ছিলেন না; তিনি ছিলেন একাধারে জনপ্রিয় সংবাদপাঠক, নাট্য ও চলচ্চিত্রশিল্পী। তার মৃত্যুতে বাংলাদেশ ও বাংলাদেশি জাতীয়তাবাদ একজন বলিষ্ঠ অভিভাবক হারাল।

মির্জা ফখরুল আরও বলেন, কাফি খান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি। কাফি খান সত্তরের দশকের শেষ থেকে আশি দশকের শুরু পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সাংবাদিক কাফি খানের বলিষ্ঠ ভূমিকা আজীবন বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news