IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল
Home >> টপ নিউজ >> প্রবাস >> পশ্চিমবঙ্গের নতুন ডেপুটি স্পিকার কে এই আশিস বন্দ্যোপাধ্যায়?

পশ্চিমবঙ্গের নতুন ডেপুটি স্পিকার কে এই আশিস বন্দ্যোপাধ্যায়?

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের নতুন ডেপুটি স্পিকার হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি চূড়ান্তভাবে মনোনিত হন। বাজেট অধিবেশনের প্রথমদিনেই আনুষ্ঠানিকভাবে বিধানসভার ডেপুটি স্পিকারের গুরুত্বদায়িত্ব পান বীরভূম জেলার রামপুরহাটের প্রবীণ এ বিধায়ক।

নতুন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের পোড়খাওয়া রাজনীতিবিদ আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ সাল থেকে টানা পাঁচবারের বিধায়ক হয়েছেন। একাধিক গুরত্বপূর্ণ দফতর সামলেছেন। তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় দফায় কৃষিমন্ত্রী ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশের অধিবেশনের সূচনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। কারণ পূর্ণাঙ্গ বাজেটের ভাষণ নিয়ে নবান্ন এবং রাজভবনের সংঘাত শুরু হয়েছিল। রাজ্যের পাঠানো ভাষণের খসড়াপত্রের কিছু অংশ নিয়ে আপত্তি জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রথামতো মন্ত্রিসভায় বাজেট ভাষণ পাস হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে শুক্রবার বাজেট ভাষণে রাজ্যপাল কী বলেন, তা নিয়ে জল্পনা চলছিল।

রাজ্যপাল ভাষণের পুরোটা পড়বেন নাকি ভাষণের কোনও অংশ নিজের মতো পড়বেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াননি রাজ্যপাল। একইসঙ্গে রাজ্যের লিখে দেওয়া ১৪ পৃষ্ঠার ভাষণও পড়েননি তিনি। বাজেট ভাষণ অসমাপ্ত রেখেই বিধানসভা ছেড়ে দেন ধনখড়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিধানসভা এসে এবং বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ মমতার সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কে কথা বলতে দেখা যায়। কথা বলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও সঙ্গেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news