IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ ঢাকা বাসস্ট্যান্ডের কুদালীপুল এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জনই শিশু।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টায় মৌলভীবাজার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

তিনি জানান, গত ২৭ জুন চট্রগ্রাম থেকে এই ১৪ জন রোহিঙ্গা কাজের খোঁজে মৌলভীবাজার আসেন। কাজ না পেয়ে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করে তারা। এসময় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান জানান, এদেরকে আটকের পর মডেল থানায় নিয়ে এসে যাচাই বাছাই করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও পরে নিশ্চিত হওয়া যায় এরা রোহিঙ্গা। জিঙ্গাসাবাদে তারা জানিয়েছে কক্সবাজার কুতুপালং ও বলিখালি ক্যাম্প থেকে বের হয়ে প্রথমে চট্টগ্রাম আসে, পরে সেখান থেকে মৌলভীবাজার আসে তারা।

তিনি আরও জানান, এদের সাথে অন্য কোন টিম এসেছে কিনা, কারা তাদের এখানে আসতে উৎসাহিত করেছে প্রত্যেকটি বিষয়ই জানার চেষ্টা করা হচ্ছে।

আটককৃত রোহিঙ্গারা হলো- কুতুপালং ৮নং ক্যাম্পের ৫৯ ব্লকের মৃত নাজির হোসেনের ছেলে মোঃ হামিদ হোসেন(৫০) হামিদ হোসেসেন পুত্র হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমান গনি (১০), ওমর ফারুক (১৬ মাস), মেয়ে নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)।

এছাড়া কুতুপালং ৭নং ক্যাম্পের ৩৮ ব্লকের কামাল মিয়ার ছেলে শফিক মিয়া (২২), শফিক মিয়ার স্ত্রী মিনারা বেগম (২০) ও তাদের পুত্র সন্তান রিয়াজ (৫ মাস)। কুতুপালং ৮নং ক্যাম্পের লতুমিয়ার পুত্র আজিজুল হক (২৫), নূর হাসান (৩১) ও সোনালি (৫১)।

আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news