IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জাবি শিক্ষার্থী রাজুর সন্ধান চাইল পরিবার

জাবি শিক্ষার্থী রাজুর সন্ধান চাইল পরিবার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর থেকে অপহরণের ১১ দিন অতিবাহিত হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল সমাপনী শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান মেলেনি। তার সন্ধানের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছে রাজুর পরিবার।

আজ রোববার (৪ জুলাই) বরগুনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে এই দাবি জানান জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম, স্ত্রী হাফসা আক্তারসহ পরিবারের সদস্যরা।

সংবাদ সন্মেলনে রাজুর মা আকলিমা বেগম বলেন, ছেলের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি, দেখা করেছি অনেকের সাথে। কিন্তু আজ ১১ দিন পার হলেও আমার সন্তানের সন্ধান কেউ দিতে পারেনি। রাজু কখনো কোন দলের রাজনীতির সাথে জড়িত ছিলো না।

জাহিদ হাসান রাজুর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। সে মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে মিরপুর ডি ব্লকের ৬নং সেকশনে বন্ধুদের সাথে বাসা ভাড়া নিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতিসহ চাকরির সন্ধান করছিলো। ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাবার সময় ২-৩ জন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।

রাজুর পরিবারের সদস্যরা জানান, অপহরণের পর একাধিক মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। একটি প্রতারকচক্র বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও নিয়েছে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।

অপহরণের পর গত ২৬ জুন পল্লবী থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। ডাইরী নং-২৩৯২।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news