IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২৫

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২৫

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ২৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির রাজধানী নেপিদোর প্রায় দুইশ মাইল উত্তরে সাগাইং অঞ্চলে হঠাৎ হামলা শুরু করে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে স্থানীয়দের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। রবিবার দেশটির স্থানীয় বাসিন্দা ও মিয়ানমারের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

যদিও মিয়ানমারের দাবি, শুরুতে স্থানীয় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও ছয়জন আহত হয়। এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে পিছু হটে হামলাকারীরা।

নাম প্রকাশে না করা শর্তে সাগাইংয়ের এক বাসিন্দা জানান, গত ২ জুলাই ভোরে চারটি সামরিক ভ্যান প্রবেশ করে অঞ্চলটিতে। পরে জান্তাবিরোধী গণতন্ত্রকামীদের সাথে সেনাদের সংঘর্ষ বাধে। তবে এসময় স্থানীয়দের সঙ্গে শুধু দেশীয় অস্ত্র ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র নিয়ে তাদের প্রতিহত করে। সংঘর্ষের পর সেখান মোট থেকে মোট ২৫টি মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবাই জান্তাবিরোধী ও গণতন্ত্রকামী সাধারণ মানুষ।

এদিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের জেরে গত ২ জুলাই মিয়ানমার সামরিক জান্তার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবারে জান্তা সরকারের চার মন্ত্রী, স্টেট কাউন্সিলের তিন সদস্য ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যসহ মোট ২২ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রের ভূমিতে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত হবে এবং তাদের সঙ্গে কোনো মার্কিন নাগরিক বাণিজ্য করতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, এই নিষেধাজ্ঞায় মিয়ানমারের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি। বরং দেশটিকে দ্রুততম সময়ে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুসারে, এই দফায় মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মিয়ানমার জান্তার তথ্যমন্ত্রী চিট নাইং, বিনিয়োগমন্ত্রী অং নাইং ও, শ্রম ও অভিবাসন মন্ত্রী মিন্ট কিয়ায়িং এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী থেট থেট খাইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news