IMG-LOGO

বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি-ইউএনও বাঘারাণীনগরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহতদুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনসিংড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধকুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ৪নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিতবাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত, অদম্য নারীদের সংবর্ধনামোহনপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনপুঠিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্যরেখায় মেয়ে শেষবারের মতো দেখলেন মাকেনিয়ামতপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিতমহাদেবপুরে বেগমরোকেয়া দিবস পালিতমহাদেবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতমান্দায় সরকারি রাস্তার ৩০ গাছ কাটার ঘটনায় প্রশাসনের গড়িমসি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> `স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনা পরিস্থিতি ভয়াবহ’

`স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনা পরিস্থিতি ভয়াবহ’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউয়ের চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনও আইসিইউ নেই। অথচ এক বছর আগে প্রধানমন্ত্রী সব জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সব জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউয়ের ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআরের তথ্য মতে, গেল জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউয়ের চাহিদা বেড়েছে। কিন্তু সব জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছেন স্বজনরা।

তিনি বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই বলেলেই চলে। দ্রতই বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ‘রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে’। পরিস্থিতি আরও খারাপ হলে, আইসিইউয়ের জন্য হাহাকার উঠবে। শংকাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সব জেলায় আইসিইউ স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30