IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইল উৎকণ্ঠায়, পরমাণু অস্ত্র তৈরির শেষ ধাপে ইরান

ইসরাইল উৎকণ্ঠায়, পরমাণু অস্ত্র তৈরির শেষ ধাপে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে চরম আতঙ্কে আছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

দেশটির গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান পরমাণু বোমা বানানোর শেষ ধাপে রয়েছে। খবর স্পুটনিকের।

রোববার এ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয় ইসরাইলের গণমাধ্যমে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে বহুবার বলা হয়েছে ইসরাইলের এ উদ্বেগের কথা।

ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত এপ্রিল থেকে ৫ ক্ষমতাধর দেশের সঙ্গে দেনদরবার চলছে।কিন্তু ইরানের এক কথা— আগে তার দেশের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক যুক্তরাষ্ট্র, তার পর আলোচনা।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ জাতির যে চুক্তি হয়েছিল, তা থেকে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে বের করে নিয়ে যান।

এর পর থেকেই ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে ইরান।

ইরানের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা এবং পরমাণু স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে ইসরাইল।

প্রথমে এসব ব্যাপারে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও পরে সাবেক মোসাদপ্রধান ইয়োশি কোহেন তার চাকরিচ্যুতির পর হামলায় ইসরাইল জড়িত বলে প্রকাশ্যে স্বীকার করেছেন।

সর্বশেষ গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সরকারকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উৎকণ্ঠার কথা জানান।

ইরানকে থামাতে বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে ইহুদিবাদী দেশটি। কারণ ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া মানে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে।

ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ নানা ধরনের চাপ প্রয়োগ করলেও পরমাণু কর্মসূচি থেকে পিছু হটেনি তেহরান।

ইরানের সোজা কথা— বহু বছর ধরেই ইসরাইল পরমাণু বোমার অধিকারী। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলা চালানো দখলদার এ দেশটি পরমাণু অস্ত্রের মালিক হতে পারলে ইরানের দোষ কোথায়?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news